ছবি: সংগৃহীত
সারাদেশ

কমছে তিস্তার পানি

জেলা প্রতিনিধি : লালমনিরহাটে তিস্তা নদীর প্লাবিত এলাকাগুলো থেকে পানি স্তর নামতে শুরু করেছে। তবে পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্লাবিত গ্রামের মানুষের কষ্ট কমেনি।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৬০৬০৪ হাজি

রোববার (১৬ জুলাই) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে পানিপ্রবাহ ৫১.৮২ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা স্বাভাবিকের (৫২.১৫ সে.মি.) চেয়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা বলেন, গত শুক্রবার (১৪ জুলাই) রাত থেকে তিস্তা নদীর পানি প্রবাহ হঠাৎ বাড়তে থাকে। পরদিন শনিবার (১৫ জুলাই) সকালে ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যা, নিহত বেড়ে ৩১

এতে নদীটির চরাঞ্চল ও বাম তীরের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। সেই সাথে ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ।

তবে এ দিন সকাল থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলে পুনরায় কমতে শুরু করে।

আরও পড়ুন : ঢাকায় অবরোধ, রেল-যোগাযোগ বন্ধ

স্থানীয়রা বলছেন, তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করেছে।

বন্যায় জেলার ৫ টি উপজেলার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। তারা মুক্ত হতে শুরু করেছেন।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

এ বন্যার পানিতে তালিয়ে গেছে শত শত হেক্টর জমির সবজি ক্ষেত, পানির স্রোতে ভেসে গেছে মৎস্য চাষিদের স্বপ্ন। এছাড়া কয়েক শত পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যচাষিরা।

এদিকে পানিপ্রবাহ কমে যাওয়ায় তিস্তার বাম তীরের সদর উপজেলার চর গোকুন্ডা, আদিতমারী উপজেলার কুটিরপাড়, চন্ডিমারী, বালাপাড়া এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন : সংলাপ নিয়ে বিদেশিরা তাগাদা দেয়নি

বন্যাকবিলত এলাকাগুলো পরিদর্শন করে সমাজ কল্যাণমন্ত্রী নুরুজামান আহমেদ বলেন, বন্যায় যেন মানুষ কষ্টে না থাকে, সেই লক্ষ্যে ডিসিসহ ইউএনওরা দেখছেন। তাদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আশা করি তিস্তা পাড়ের মানুষের যে কষ্ট, সেটি একদিন থাকবে না। আদিতমারীতে ৫০ কেটি টাকায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। সেখানকার মানুষ এখন অনেক ভালো আছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত ৪

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, বৃষ্টিপাত না হওয়া আর উজান থেকে পাহাড়ি ঢলের পানি আসা বন্ধ হওয়ায় তিস্তা নদীর পানি দ্রুত কমেছে।

তিনি আরও বলেন, শনিবার সকালে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় তিস্তা পাড়ের চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এসব এলাকা থেকে নদীর পানি নামতে শুরু করেছে। তবে এখনো বেশকিছু এলাকার ঘর-বাড়িতে নদীর পানি রয়েছে।

আপাতত লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই বলেও তিনি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা