ছবি: সংগৃহীত
সারাদেশ

কুড়িগ্রামে ঘর পাচ্ছে হরিজন সম্প্রদায়

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারীতে সমাজের অবহেলিত হরিজন সম্প্রদায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন।

আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

উপজেলাজুড়ে অস্থায়ীভাবে ভাসমান হরিজনদের জন্য গড়ে তোলা হয়েছে হরিজন পল্লি আবাস। এতে উপজেলার প্রায় দেড় শতাধিক হরিজনের স্থায়ী আবাসস্থলের ব্যবস্থা করেছে প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ পল্লি গড়ে তোলা হয়েছে। সারিবদ্ধভাবে লাল চাল বিশিষ্ট হলুদ রংয়ের সেমি পাকা ভবন দাঁড়িয়ে আছে। আবাসন ঘিরে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাজানো গোছানো এ পল্লির ৩০ টি ঘরে আশ্রয় পেয়েছেন প্রায় দেড় শতাধিক হরিজন। পরিবার নিয়ে উঠতে শুরু করেছেন তারা। সমাজের অবহেলিত এই হরিজনদের দুঃখ-কষ্ট ঘুচে স্থায়ী ঠিকানা পাওয়ায় আনন্দিত তারা।

হরিজন পল্লিতে বসবাসরত সুমি রাণী জানান, সমাজ আমাদের একটু ভিন্ন চোখে দেখে, ঘৃণা করে। ছোট ছোট সন্তান নিয়ে বিভিন্ন অফিসের কিংবা দোকানের বারান্দায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত পার করতে হয়েছে।

আরও পড়ুন: বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

কেউ কোনো দিন আমাদের জন্য ভাবেনি, খোঁজ রাখেনি। কি অসহনীয় কষ্টে আমাদের সুইপারদের জীবন কাটে, তা বলে বোঝানো যাবে না।

তিনি আরও বলেন, সরকার যে আমাদের মানুষ হিসেবে মূল্যায়ন করে স্থায়ী ঘরের ব্যবস্থা করেছে, তাতে আমরা ভীষণ খুশি। এখন এক বেলা কম খেলেও নিশ্চিতে রাতে পরিবার নিয়ে ঘুমাতে পারবো।

আরও পড়ুন: শতবার পেছাল হত্যার প্রতিবেদন

সুবিধাভোগী পারুল জানান, বাপ-দাদা সবাই রাস্তা, পরিত্যক্ত স্থানে তাদের জীবন কেটেছে। কিন্তু আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে, আমাদের জন্য স্থায়ী ঘর হবে।

বিনা পয়সায় জমিসহ পাকা ঘর পাবো, এটা ভাবতেই চোখে পানি চলে আসে। সরকার যে এভাবে আমাদের মূল্যায়ন করবে, যেটা স্বপ্নের মতো মনে হচ্ছে।

হরিজন পল্লিতে সুবিধাভোগী নেমু লাল বলেন, লজ্জা শরম খেয়ে আগে বাপ, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়ে ভাঙা ঘরে কোনো রকমে দিন কেটেছে। খাবারের কষ্ট, থাকার কষ্ট নিয়ে ‘যেখানে রাত, সেখান কাত’ অবস্থায় দিন কেটেছে আমাদের।

আরও পড়ুন: বিএনপির সাথে বিজেপির একাত্মতা প্রকাশ

তিনি বলেন, প্রশাসনের মাধ্যমে এ ঘর পেয়ে ভীষণ খুশি আমরা। এক বেলা কম খেলেও পরিবার নিয়ে নিশ্চিতে রাতে ঘুমাতে পারার শান্তি জুটেছে আমাদের ভাগ্যে।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের নিয়ে ৪র্থ পর্যায়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় হরিজন পল্লি গড়ে তোলা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চিলমারী সফরে আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিঞা।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

এ সময় স্থানীয় প্রশাসন হরিজন সম্প্রদায়ের আবাসন সমস্যার কথা তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক সাইদুল আরিফ জানান, হরিজন সম্প্রদায়ের জন্য হরিজন পল্লি দেশে একটি ইউনিক মডেল হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগের কারণে চিলমারীতে ১ একর জমিতে ৩০ টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

তিনি আরও জানান, এ পল্লিতে নাগরিক সুবিধার সব ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাসরত হরিজন সম্প্রদায়কে উন্নয়নের মূল ধারায় আনতে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া তাদের বাচ্চাদের পড়াশোনা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।

বাংলাদেশে প্রথম হরিজন পল্লি দৃষ্টিনন্দন প্রকল্প হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা