ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ২ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার ২ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আ’লীগ ভোটাধিকার সুরক্ষিত করেছে

বুধবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী দেশের ১২ টি জেলা ও ১২৩ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার সাথে শ্রীনগর ও টঙ্গীবাড়ি উপজেলার নামও ঘোষণা করেন।

এ সময় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপনসহ সকলেই করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে সাধুবাদ জানান।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে শিক্ষকের বেতন বন্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরপরই আশ্রয়ণ দ্বিতীয় প্রকল্পের চতুর্থ ধাপে শ্রীনগর উপজেলার ২১ টি পরিবারের হাতে ২ শতাংশ জমিসহ পাকা ঘরের দলিল তুলে দেওয়া হয়।

এছাড়া সিরাজদিখান উপজেলায় ৩৪ টি, টঙ্গীবাড়ি ১৫ টি পরিবারের মধ্যে গৃহ ও জমি প্রদান করা হয়েছে। এর মধ্যে দিয়ে জেলার ৫ টি উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা হলো।

উল্লেখ্য, চতুর্থ পর্যায়ে ১ম ধাপে চলতি বছরের ২২ মার্চ জেলায় ২১২ টি ঘর উদ্ভোধন করা হয়েছে। সে সময় মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে ভূমি-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আদিবাসী স্বীকৃতির দাবি

প্রাকৃতিক বা অন্য কোন বিশেষ কারণে অন্য কোন ব্যক্তি ভূমিহীন বা গৃহহীন হলে তাদেরকে দ্রুততার সাথে পুর্নবাসনের আওতায় আনা হবে।

এ প্রকল্পটি মুজিববর্ষ উপলক্ষে ৪০০ বর্গফুট আয়তনের ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ সংযোজন করা হয়েছে। এই ঘরে ২ কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে রান্নাঘর ও স্বাস্থসম্মত স্যানিটারী ল্যাটট্রিন রয়েছে।

প্লাষ্টার ভিত্তিক স্থাপিত এ প্রকল্পে গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিদন্দন লে আউটের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা নিশ্চিত করা হয়েছে। একই সাথে ক্ষুদ্র ঋণসহ আর্থিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যয় ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ট্যাঙ্কারের ধাক্কায় নারীর মৃত্যু

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্বামী-স্ত্রী যৌথ মালিকানায় বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির সুবিধাসহ ২ শতক জমি ও একটি সেমিপাকা ঘরের মালিক হচ্ছেন। একই সাথে তাদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, বীর মুক্তিযোদ্ধা,গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কক্সবাজারে কমছে বন্যার পানি

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

এরপরও কেউ গৃহ-ভূমিহীন হিসাবে আবেদন করলে, তা চলমান প্রক্রিয়ার আওতাভূক্ত হয়ে উপকারভোগী হতে পারবেন।

জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, আজ মুন্সীগঞ্জে মোট ৭০ টি পরিবার ভূমি ও গৃহ পেলো।

লৌহজং উপজেলাটি পদ্মা নদীর ভাঙন এলাকা। তাদের পুনর্বাসনে কি পদক্ষেপ নিবেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে। যতদিন পর্যন্ত গৃহহীন থাকবে, ততদিন পর্যন্ত গৃহ প্রদান করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা