ছবি : সংগৃহিত
সারাদেশ
সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতন

ফেনীতে তিন কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন উদ্বোধন

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতনের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃনুর নবী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী আবুল কাসেম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম ও সাবেক ইউপি সদস্য ফোরকান উদ্দিন প্রমুখ।

এসময় ইউপি সদস্য মোখলেছুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী ইউছুফ আলী, শেখ ফরিদ, বিশিষ্ট সমাজসেবক এ কে পলাশ, সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও বাবর চিশতীসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষির্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতনের নতুন ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মিত হয় এবং আসবাব পত্রের জন্য আরো ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা