ছবি : সংগৃহিত
সারাদেশ
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল

উপ-কমিশনারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ কমিশনার আরেফিন জাহেদীর বিরুদ্ধে হয়রানি ও নানাভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: শরীয়তপুরে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি

তিনি বেনাপোলে যোগদানের পর থেকেই ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ এসেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, উপ-কমিশনার আরেফিন জাহেদী মোটা অংকের টাকার জন্য অধিকাংশ পণ্যের চালান কম্পিউটারের মাধ্যমে লক করে রাখেন।

কাস্টমস কর্মকর্তারা একটি পণ্যের চালানের পরীক্ষণ শতভাগ সম্পন্ন করার পর ডিসি আরেফিন ঐ পণ্যের চালান লক করে দেন। পরে একই পণ্যের চালান শুল্ক গোয়েন্দারা পুনরায় শতভাগ পরীক্ষণ করেন ৪/৫ দিন ধরে। এর ফলে অনেক ক্ষেত্রেই পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: সিলেটের কিন ব্রিজ সাময়িক বন্ধ

ফলে ব্যবসায়ীরা রাজস্ব জমা দিয়ে সময়মত তাদের পণ্য চালান খালাস করে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন না। পরীক্ষণের সময় প্রতিটি প্যাকেজ কেঁটে ছিড়ে পরীক্ষা করা হয়। ফলে কাঁটাছেড়া প্যাকেজের পণ্য ক্রেতারা কিনতে চান না। এ কারণে ব্যবসায়ীদের মোটা অঙ্কের আর্থিক লোকসান হচ্ছে বলেও জানা গেছে।

শুল্ক গোয়েন্দারা কোনো পণ্য চালান দেখতে চাইলে তারা কাস্টমসের সাথে যৌথভাবে পরীক্ষণ করলে একই প্যাকেজ বারবার কাঁটাছেড়া করার দরকার হয় না। ৩/৪ দিনেই একটি চালানের পরীক্ষণ কাজ সম্পন্ন করা সম্ভব।

শুল্ক গোয়েন্দাদের এ ধরনের হয়রানির কারণে অধিকাংশ আমদানিকারকরা এই বন্দর ছেড়ে এখন একই পণ্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসছে। ফলে সরকারের মোটা অঙ্কের রাজস্ব হাতছাড়া হচ্ছে।

আরও পড়ুন: ডা. খায়রুল আলমে অপসারণের দাবিতে মানববন্ধন

অভিযোগ উঠেছে, গত ৫ জুলাই ভারত থেকে আমদানি করা দু’টি মাছের চালান আটকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে কাস্টমস কর্মকর্তাদের অবহিত না করেই রাতের আঁধারে গোপনে চালান ছেড়ে দেন উপ কমিশনার।

বিষয়টি জানাজানি হলে ৩ দিন পর কাস্টমসের একজন যুগ্ম কমিশনার মাছের ফাইলগুলোতে শুল্ক গোয়েন্দার উপ কমিশনার আরেফিন জাহেদী বিরুদ্ধে তিন পৃষ্ঠার একটি নোট লেখেন।

যে সব পণ্য চালান শুল্ক গোয়েন্দা পরীক্ষণ করেন, সেসবের প্রতিটি চালান থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করে থাকেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, শুল্ক গোয়েন্দার উপ কমিশনার আরেফিন জাহেদী বেনাপোলে যোগদানের পর ব্যবসায়ীদের হয়রানির মাত্রা বৃদ্ধি পেয়েছে।

তিনি প্রায়শই পণ্য চালান লক করে কাস্টমসকে অবহিত না করে ৪/৫ দিন ধরে শতভাগ পরীক্ষণের নামে হয়রানি করেন। সেই সাথে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। টাকা ছাড়া কোনো কাজ হয় না।

শার্শা উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু বলেন, বেনাপোল শুল্ক গোয়েন্দার ডিসি আরেফিন ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করেন, তার বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। আমরা জরুরি ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবো।

আরও পড়ুন: যুবককে পিটিয়ে হত্যা

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ কমিশনার আরেফিন জাহেদীর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, আপনি কে, সব বিষয়ে আপনার সাথে কথা বলতে হবে?

তিনি আরও বলেন, আমরা যথা নিয়মে কাজ করছি। ঘুষ বাণিজ্যের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার অফিসে আসেন, কথা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, শুল্ক গোয়েন্দা যে দু’টি মাছের চালান আটক করে আবার ছেড়ে দিয়েছেন সে বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। ফাইল আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নেবো।

আরও পড়ুন: মানিকগঞ্জে গাঁজাসহ আটক ২

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম বলেন, বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা