ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ নিহত ৩

রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (১৪) উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে হাতিগুলো রাতে লোকালয়ে এসে মানুষের বসতবাড়ি ভাংচুর ও ফসলের ক্ষতি করে আসছে এবং দিনে আশপাশের জঙ্গলে আশ্রয় নিচ্ছে। ফলে আক্রমণের শিকার হচ্ছে সাধারণ লোকজন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, ভাসাইন্যাদম এলাকায় হাতির আক্রমণে ১ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।

আমাদের টিম ঘটনাস্থল গিয়েছে। বনাঞ্চল কমে যাওয়ায় খাবারের অভাবে হাতিগুলো লোকালয়ে হানা দিচ্ছে। এলাকাবাসীদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা