সারাদেশ

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম (২৫) ও মিজানুর রহমান (৪৫) নামে দুই মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুন : পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটক জিয়ারুল ইসলাম শার্শার ইছাপুর গ্রামের শাহাজান খাঁর ছেলে ও মিজানুর রহমান যশোর কোতয়ালী থানার ঘোপজেল রোড এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

আরও পড়ুন : দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই রাজেশ কুমার দাশ ও এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম বেনাপোলের খড়িডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল ও মিজানুরকে আটক করে। পরে তাদের কাছে থাকা বস্তার ভিতর থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা