প্রতীকী ছবি
সারাদেশ

সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) নামের এক মা ও তার কন্যাসন্তান নুসরাত জাহানের (৭ মাস) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অটোরিকশা-লরি সংঘর্ষে মা-মেয়ে নিহত

বুধবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। এসময় তাদের দুজনকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। আয়েশা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন : হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর সাপটি উদ্ধার করেছেন। সাপের কামড়ে একসঙ্গে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা