সারাদেশ

শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের ধানুকা এলাকায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন : ছাত্র সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা। বক্তব্য রাখেন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা রাণী, জেলা বিএনপির সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আলী আহম্মেদ মোল্যা, আজাদ মাল, জিয়াউল হক মোল্যা, সেলিম বেপারী, মোফাজ্জেল হোসেন মোল্যা, খোকন মোল্লা, সুমন খান, মনজুর হাসান, মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা প্রমুখ।

আরও পড়ুন : স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগহণ করেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানান।

অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসেম সরদার দুধ দিয়ে গোসল করে ধানের শীষ হাতে নিয়ে বিএনপিতে যোগদান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা