ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রমকালে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় জেলার পৃথক স্থানে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি শুরু

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে কক্সবাজার উপকূলে আঘাত হানে হামুন। ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পর মহেশখালী-কুতুবদিয়া উপকূলের স্থলভাগে উঠে আসতে শুরু করে।

এ সময় সেখানে প্রবল ঝাড়ো হাওয়াসহ ভারি বৃষ্টি শুরু হয়, যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। টানা ২ ঘণ্টা পর দুর্বল হয় হামুন। পরে রাত সাড়ে ১২ টায় কক্সবাজার উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড়টি।

এরপর মাঝরাতেও থেমে থেমে বৃষ্টি হয়। এ ঝড়ে উড়ে গেছে অনেক গাছপালা, বিধ্বস্ত হয়েছে কাঁচা ও আধা কাঁচা ঘরবাড়ি।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

কক্সবাজারে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু জানান, কক্সবাজার শহরে দেয়াল ধসে একজন ও মহেশখালী এবং চকরিয়ায় গাছ চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন।

কক্সবাজার পৌরসভা ৭ নং ওয়ার্ডে দেয়াল ধসে নিহত হন আবদুল খালেক (৩৮)। মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামে গাছ চাপা পড়ে হারাধন নামের ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়া উপজেলার বদরখালীতে আসকর আলী নামের আরও ১ জন মারা গেছেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ১২০ কিলোমিটার গতি নিয়ে অগ্রভাগ স্থলভাগ স্পর্শ করলেও দ্রুত এর গতি কমে আসে।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা ১৩তম

মঙ্গলবার রাত ১০ টায় আবহাওয়া দফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

এ সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ দিন সন্ধ্যা সোয়া ৭ টা থেকে একটানা রাত সাড়ে ৯ টা পর্যন্ত কক্সবাজার উপকূল ও এর আশেপাশের অঞ্চলের ওপর দিয়ে ব্যাপক ঝড়ো হাওয়া বয়ে যায়। সেই সাথে চলে বজ্রসহ বৃষ্টিপাত।

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর তাণ্ডবে কক্সবাজার শহরের প্রধান সড়ক জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ অনেক এলাকায় গাছ উপড়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক

এছাড়া এ দিন সন্ধ্যার পর থেকে কক্সবাজার শহরসহ আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ‘হামুনে’ সৃষ্ট ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জেলার কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিন্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হয়। ফলে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা