অপরাধ

ধর্ষণ বিরোধী আন্দোলনের কর্মী প্রেমিকা ধর্ষণ মামলায় কারাগারে

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল : ধর্ষণ বিরোধী আন্দোলনে সক্রিয় অবস্থানে থাকলেও এবার ধর্ষণ মামলায় কারাগারে যেতে হলো আন্দোলনকারী ছাত্রকে। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ছাত্রের নাম সাজ্জাদ গাজী। তিনি রাজধানীর সরকারি শহীদ তিতুমীর কলেজের ছাত্র এবং আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তার প্রেমিকার মা। যার নং-৯। সেই মামলায় গ্রেফতার করে বুধবার (২০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, সাজ্জাদ গাজীর সাথে গত ৬ মাস পূর্বে মোবাইলে ওই এলাকার এক কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারনে সাজ্জাদ প্রায়ই ওই কলেজ ছাত্রীর বাসায় আসা-যাওয়া করত এবং বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরীক সর্ম্পক স্থাপন করেছে। সর্বশেষ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সাজ্জাদ গাজী ওই ঘরে গিয়ে পুনরায় মেলামেশা করেন। এসময় ওই ছাত্রীর মা বাইরে থেকে এসে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার দেয়।

এলাকাবাসী এসে সাজ্জাদ গাজীকে হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সাজ্জাদকে আটক করে থানায় নিয়ে যায় এবং ওই রাতেই সাজ্জাদের প্রেমিকার মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। ওদিকে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করত সাজ্জাদ। আমরা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। প্রসঙ্গত, সাজ্জাদ ঢাকায় ধর্ষণ বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী বলে তার স্বজনরা জানিয়েছেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা