অপরাধ

১২ হাজার কারারক্ষী ডোপ টেস্টের মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬৮টি কারাগারের ৭০ হাজার বন্দির মধ্যে ২৫ হাজারই মাদক মামলার আসামি। মাদক মামলার আসামীদের মধ্যে বেশিরভাগই মাদকাসক্ত। এ কারণে কয়েদি ও হাজতিদের নিয়ে সব সময় বেকায়দায় থাকতে হয় কারা কর্তৃপক্ষকে।

বন্দিদের পাশাপাশি কারারক্ষীদের বিরুদ্ধেও মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক জন কারারক্ষীকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারারক্ষীসহ কারাগারের দায়িত্ব সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ডোপ টেস্ট করার উদ্যোগ নিয়েছে কারা অধিদফতর।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, কারাগারের স্টাফ ও কারারক্ষীদের ডোপ টেস্টের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কারা অধিদফতর। মাদকাসক্ত কারারক্ষী ও স্টাফদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, কারাগারের স্টাফ ও কারারক্ষীদের ডোপ টেস্টের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

তবে ১২ হাজার স্টাফ ও কারারক্ষীর ডোপ টেস্ট করা কঠিন কাজ। সে কারণে যেসব ব্যক্তি সন্দেহভাজন রয়েছেন, তাদের গতিবিধি, চলাফেরা মনিটরিং করা হচ্ছে। কারা হাসপাতালের চিকিৎসকরাও বিষয়টিতে নজর দিচ্ছেন। সূত্র জানায়, কারাগারগুলোতে মাদকাসক্ত বন্দিদের আচরণ সব সময় স্বাভাবিক থাকে না। বন্দি ও অনেক হাজতি কয়েদি কারাগারের মধ্যে মাদক সেবন না করতে পারায় শৃঙ্খলা ভঙ্গ করে।

তাদের কারাগারে প্রবেশের সময় শরীর তল্লাশি করার পর কারাগারে ঢোকানো হয়। কিন্তু পেট বা পায়ুপথে বহন করা মাদক শনাক্তের কোনও স্ক্যানিং মেশিন কারাগারগুলোতে নেই। ফলে বিভিন্ন সময়ে কৌশলে বন্দিরা কারাগারের ভিতরে মাদক নিয়ে প্রবেশ করছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮ হাজার বন্দির মধ্যে ৩ হাজার বন্দিই মাদকাসক্ত।

বন্দিদের সুপথে ফিরিয়ে আনার জন্য দেশের কোনও কারাগারে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নেই। এসব বন্দিকে নেশার জগত থেকে ফিরিয়ে আনতে প্রতিটি ওয়ার্ডে একটি মনিটরিং টিম রয়েছে। আবার কারাগারের স্টাফ, কারারক্ষী ও মাদক মনিটরিং টিমের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে।

কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, মাদকাসক্ত বন্দিদের মোটিভেশন করার কাজ চলছে। তাছাড়া কারা অধিদফতরের বাইরের কিছু অর্গানাইজেশন আহছানিয়া মিশন, জিআইজেড ও আইসিআরসি এ ব্যাপারে প্রকল্প হাতে নিয়েছে।

সম্প্রতি আহছানিয়া মিশন মাদক বিষয়ে বন্দিদের মোটিভেশন করার জন্য সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করেছে। তারা কারারক্ষীদের প্রশিক্ষণ দিচ্ছে যে কীভাবে মাদকাসক্ত বন্দিদের মাদক থেকে নিরাময় করা যায়। এ ব্যাপারে আমরা সুফলও পাচ্ছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা