অপরাধ

স্যালুট দেয়া বাবা-মেয়েকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: এমন দৃশ্য সাধারণত কমই দেখা যায়। বাবা-মেয়েকে স্যালুট দিচ্ছে। তবে কখনো এমন দৃশ্য সামনে চলে আসলে তো ভিন্ন চিত্র দাঁড়ায়। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুস সালাম ও তার মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীনের এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেটি গণমাধ্যমে সংবাদ হয়।

এটি গোচরিভূত হলে সেই বাবা-মেয়েকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর ডিআইজি দেবদাস ভট্টাচার্য। বুধবার (১১ আগস্ট) তাঁর নিজ কার্যালয়ে বাবা-মেয়েকে সংবর্ধনা দেন তিনি।

বর্তমানে রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সালাম নিজে দেশের কাজে নিয়োজিত থেকে তার মেয়েকেও দেশের কাজে আত্মনিয়োগের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন। তার মেয়ে ডা. শাহনাজ পারভিন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। দেশ সেবায় নিয়োজিত গর্বিত বাবা ও মেয়েকে সংবর্ধনাকালে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও অন্যান্য উপহারসামগ্রী দেয়া হয়। এ সময় অতিরিক্ত ডিআইজি, এসপিসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআই আব্দুস সালামের মেয়ে শাহনাজ পারভিন রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে যোগদান করেন। মেয়ের এমন অর্জনে গর্বিত বাবা স্যালুট ঠুকেন তাকে। মেয়েও স্যালুট দেন বাবাকে। বাবা-মেয়ের এই বিরল দৃশ্যটি সম্প্রতি ক্যামেরাবন্দি করে পোস্ট করা হয় রংপুর জেলা পুলিশের রংপুরের ফেসবুক পেইজে। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যায় বাবা-মেয়ের ছবি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম পুলিশে যোগদান করেন ১৯৯০ সালে। তার স্ত্রী গৃহিনী মনোয়ারা বেগম। তিন কন্যা সন্তান তাদের। বড় মেয়ে ডা. শাহনাজ পারভীন, দ্বিতীয় মেয়ে উম্মে ছালমা মেডিক্যাল কলেজে তৃতীয় বর্ষে অধ্যায়নরত। তৃতীয় স্মৃতি মনি মীম এসএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।

আব্দুস সালাম বলেন, আমি গর্বিত-আমার স্বপ্ন পূরণ হয়েছে। চাকরির কণ্যাণে আমাকে ব্যস্ত থাকতে হয়। আমার স্ত্রী মনোয়ারা বেগমই সন্তানদের দেখভাল করেন। আমি তিন মেয়েকেই দেশের কল্যাণে কাজ করার জন্য গড়ে তুলতে চাই।

সংবর্ধনার ব্যাপারে তিনি বলেন, এই সংবর্ধনা শুধুই সংবর্ধনা নয়, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, এ অর্জন শুধু এসআই আব্দুস সালামের নয়, এ গর্ব আমাদের-সমগ্র পুলিশ বাহিনীর। যারা দিন রাত ক্লান্তিহীন, শ্রান্তিহীনভাবে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ১৯ ঘণ্টায় দেশের মানুষের কল্যাণে দায়িত্ব পালনের পর নিজের পরিবারকে দেওয়ার মত একটু সময় পায় না।

এসআই আব্দুস সালাম পুলিশ বাহিনীতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার মেয়েকেও তিনি দেশের কাজে নিয়োজিত করতে পেরেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা