অপরাধ

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন আরমানিটোলা মাঠে ক্রিকেট খেলতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন হাসান মুন্না (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটে। আহত মিঠুন মাগুরার সদর উপজেলার কৃষক আক্কাস মোল্লার ছেলে।

ছুরিকাঘাতে আহতের বন্ধু তৌহিদুল জানান, তারা মাঠে খেলতে গেলে আগে থেকে মাঠে বসে থাকা ৬ থেকে ৭ জনের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা স্ট্যাম্প দিয়ে মারধর শুরু করে ও পরে মিঠুনকে পেটে ও বাম হাতের কনুইতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এতে সে গুরুতর আহত হয়।

প্রথমে আহত সাদীক শেখকে (২০) স্ট্যাম্পের বাড়িতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে মিঠুনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতাল নেওয়া হয় পরে সেখানে অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসার আনা হয় হয়।

তৌহিদুল আরও বলেন, ছুরিকাঘাত কারীদেরকে দেখলে চিনতে পারবে তবে তাদের নাম পরিচয় জানা নেই।

মিঠুন সহ আমরা চারজন একটি মুরগির ফিড ঔষধ কোম্পানিতে চাকরি করি বাবুবাজার এলাকায় একটি বাসায় ম্যাচ করে একই সঙ্গে ভাড়া বাসায় থাকি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। এবং বিষয়টি সংশ্লিষ্ট বংশাল থানায় অবগত করা হয়েছে।

সাননিউজ/জেআই/ এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা