অপরাধ

চাঁদা না দেয়ায় হামলা, ৩ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, পাবনা: ১০ বস্তা চাউল চাঁদা হিসেবে দিতে অস্বীকার করায় পাবনা সদর উপজেলায় হতদরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির এক চাউল ডিলারের ওপর দুই দফায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাউল ব্যবসায়ী ও তার ভাই গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

বুধবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ও রাতে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গার মধ্য জামুয়া প্রামাণিকপাড়ার মৃত ছবির উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন বসির (৪৬), করিব হাসান (৩৮) ও মো. কফিল উদ্দিন (৬৩)। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় দুই প্রাণহানি

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, মো. তোফাজ্জল হোসেন সরকারের হতদরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা মূল্যেও চাউলে একজন ডিলার। চক ভাঁড়ারার চিথুলিয়া বটতলায় হতদরিদ্রদের চাউল বিক্রির সময় পশ্চিম জামুয়া এলাকার রুবেল মোল্লা, তার ভাই জান্নাত আলী মোল্লা ও সাগর শেখ এসে ১০ বস্তা চাউল দাবি করেন। চাউল দিতে অস্বীকার করায় হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে চাউল বিক্রি শেষে তোফাজ্জল, করিব ও কফিল বাড়ি ফেরার পথে ভাঁড়ারা বাজারের রাস্তায় রুবেল, জান্নাত ও সাগরের নেতৃত্বে বেশ কয়েকজন তাদের গতিরোধ করে এবং মারধর শুরু করেন।

এক পর্যায়ে অস্ত্র বুকে ঠেকিয়ে হামলা করে। এ সময় করিব হাসানের কাছে থাকা চাউল বিক্রির ২ লাখ ৭২ হাজার ৯শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা, ৫ জনের ফাঁসি বহাল

ভুক্তভোগী চাউল ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনার পর থেকেই ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের মারধরের পরও সন্ত্রাসীরা আমাদের এলাকায় মহড়া দিচ্ছেন এবং নানান ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।’

তবে অভিযুক্ত জান্নাত আলী মোল্লা ঘটনা অস্বীকার করে বলেন, ‘ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমি ওইদিন এলাকায় ছিলাম না। প্রয়োজনে আপনারা (সাংবাদিক) এলাকায় এসে দেখে যান, এর বেশি কিছু বলতে পারবো না।’

আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভোট

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা ভুক্তভোগী চাউল ডিলারের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা