অপরাধ

জনতার হাতে ধৃত ইয়াবা বিক্রেতাকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকায় শুক্রবার (৩১ জুলাই) দুপুরে জনতার হাতে ধৃত এক ইয়াবা বিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটি কানাইপুর এলাকার সাধারণ মানুষ বিক্রির সময় ছয় পিচ ইয়াবাসহ আব্দুলকে (১৯) হাতেনাতে আটক করেন। তারা এই মাদক বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিতে এলাকার পারভেজকে অনুরোধ জানালে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানান। এর কিছুক্ষণ পর এলাকার আনুসহ বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে এসে জনগণকে ধাওয়া করে আটক যুবককে ছিনিয়ে নেয়। পরে সংঘবদ্ধ হয়ে পারভেজের বাড়িতে দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। সন্ত্রাসীরা বাড়ির দরজা, জানালা কুপিয়ে বিনষ্ট ও নিরাপত্তায় স্থাপিত সিসি ক্যামেরা ভাংচুর করে।

কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা