অপরাধ
নলছিটি দপদপিয়ায় ডিবির অভিযানে 

২ কেজি গাজা উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটি দপদপিয়ার থেকে ডিবি পুলিশের অভিযানে সাগর হাওলাদারকে ১শ গ্রাম গাজাসহ গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে আরো ২ কেজি গাজা উদ্ধারে করা হয়েছে।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশের সংযোজন মেট্রোরেল

গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় দপদপিয়ার ভরতকাঠি গ্রাম থেকে এ গাজা উদ্ধার করা হয়। এসময় ডিবি পুলিশ সাগরকে সাথে নিয়ে ভরতকাঠি গ্রাম শাহজাহান মীরের পুত্র ইমরান মীরের বসত ঘর অভিযান চালিয়ে আরো ২ কেজি গাজা উদ্ধার করে। তবে ইমরান ও তার ২/৩জন সহযোগী ডিবি অভিযানের পূর্বেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে নলছিটি থানায় ডিবি পুলিশের এসআই বাসার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নামধারী ২জনসহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে মামলা (নং-১৬ তারিখ: ২৮/১২/২০২২ইং) দায়ের করেছে।

ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুলের দিক নির্দেশনায় দপদপিয়ার তিমিরকাঠি গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাগর হাওলাদার (১৯) কে ১শ গ্রাম গাজাসহ গ্রেফ্রতার করা হয়। পরে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে পার্শবর্তী ভরতকাঠি গ্রামের মাদক ব্যবসায়ী ইমরান মীরের আস্তানায় অভিযান চালিয়ে আমরা বসত ঘর থেকে আনুমানিক ১লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি অবৈধ গাজা উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে নবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এ ব্যাপারে নলছিটি থানার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, আটক সাগর হাওলাদারকে দায়েরকৃত মামলা আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পালাতক মাদক ব্যবসায়ী ইমরান মীর ও তার সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা