অপরাধ

সেনা কর্মকর্তা নিহতের তদন্ত কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি পুনর্গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে জানানো হয় যে, পরিবর্তন করা হয়েছে কমিটির আহ্বায়ককে। তিনজনের কমিটিকে শক্তিশালী করতে আরও একজন সদস্য বাড়িয়ে চার জনের কমিটি করা হয়েছে।

কমিটির নতুন আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম বিভাগ) ও যুগ্ম সচিব মিজানুর রহমানকে।

আগের তিন সদস্যের কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে কমিটির সদস্য হয়েছেন। অন্য দুই সদস্যের মধ্যে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি ও উপ-পুলিশ মহাপরিদর্শকের (চট্টগ্রাম রেঞ্জ) প্রতিনিধি থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ খান।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা