কারাগার থেকে কয়েদি উধাও!
অপরাধ

কারাগার থেকে কয়েদি উধাও!

নিজস্ব প্রতিবেদক:

কাশিমপুর-২ কারাগারের কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় লকআপের পর থেকে রাত সাড়ে ১২টা পেরিয়ে গেলেও তাকে কারাগারের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে।

কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা