ঝালকাঠিতে ৯০০ ইযাবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার
অপরাধ

ঝালকাঠিতে ৯০০ ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠি: ৯০০ পিস ইয়াবাসহ একজন নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ঝালকাঠি শহরের শেখ মুজিব সড়কের বজলুল হকের ছেলে আরমান হক রাজা (৪০) ও ঝালকাঠির মা ও শিশু হাসপাতালের পেছনের মো. জাহিদ তালুকদারের স্ত্রী তানিয়া আক্তার (২৫)। রাজার কাছ থেকে ৮০০ পিস ও তানিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) বিকেলে ঝালকাঠির ওসি (ডিবি) ইকবাল বাহার খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক এনামুল হোসেন, পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন, এএসআই শিমুল চন্দ্র রায়, রিপন খান, জালিস মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার রায়াপুর বটতলায় এ অভিযান চালান।

গ্রেপ্তারকৃতদের নলছিটি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান ডিবি ইন্সপেক্টর এনামুল হোসেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা