ছবি : সংগৃহিত
অপরাধ

মাটিরাঙ্গায় ৪ বস্তা অবৈধ ঔষুধ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ ঔষুধ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : রং নম্বর পরিচয়ে অপহরণ করে ধর্ষণ

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ আলম পাটোয়ারী ও এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে মাটিরাঙা থানা পুলিশের একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

বেলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার জনৈক শাহিনুর আলম শাকিলের টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচে লুকিয়ে রাখা চার বস্তা ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

পুলিশ সুত্রে জানা যায়, চার বস্তার মধ্যে ছিলো ১ লক্ষ ২৮ হাজার পিস ভারতীয় অবৈধ ঔষধ, যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা।

এ সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে চোরা চালান কারবারীরা পালিয়ে যায়,ঘটনা স্হল হতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

আরও পড়ুন : রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি

ভারতীয় ঔষুধগুলো বাঁশঝাড়ের নিচে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিধি মোতাবেক আইনী পদক্ষপে নেয়া হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানান।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক দ্রব্য, চোরাকারবারি, অত্র এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় মাটিরাঙ্গা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কোন অপরাধী কে ছাড় দেয়া হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা