বরিশালে যুবকের আত্মহত্যা
অপরাধ

বরিশালে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আব্দুর রশিদ শাহ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহে ওই যুবক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গ্রামের মৃত মাইনুদ্দিন শাহের ছেলে রশিদ সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্থানীয়রা রশিদের ঘর ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই সুশান্ত কুমার জানান, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে, ওই যুবক আত্মহত্যা করেছেন কি না।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা