ছবি: সংগৃহীত
অপরাধ

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ৪৫০ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতের নাম ইয়াছিন খান মন্ডল (৩০)। সে ওই এলাকার রতন মন্ডলের ছেলে।

জানা যায়, সদর থানার (এসআই) ফরিদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিন খান মন্ডলকে ৪৫০ পিস ইয়াবা টেবলেটসহ আটক করে।

আরও পড়ুন: গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরে জানতে পারে তার বিরুদ্ধে ২০১৮ সালে সদর থানার একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।

সদর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছি। ৪৫০ পিস ইয়াবা টেবলেটসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতর নামে সদর থানার একটি মামলায় পাঁচ বছরের দণ্ডাদেশ রয়েছে। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা