ছবি : সংগৃহিত
অপরাধ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অহিদুল মুন্সীকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে, আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ৫ কর্মকর্তাসহ ৬ জনকে বদলি

সোমবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান রায় ঘোষণা করেন। অহিদুল মুন্সী জেলার শ্রীনগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ২১ বছর পূর্বে মামলার বাদী মো. জাহাঙ্গীর বোন পারভিন বেগম (৩৫) সাথে অহিদুল মুন্সীর বিবাহ হয়। তাদের সংসারে শম্পা (১৯), ইয়াছিন (১২), মীম (৭) এবং জান্নাত (৪) নামের চারজন সন্তান রয়েছে। অহিদুল পেশায় একজন ভ্যান চালক।

আরও পড়ুন: ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

দণ্ডপ্রাপ্ত অহিদুলের সাথে একই গ্রামের মৃত করিম উদ্দিন ডাফার ছেলে রাজা মিয়া (৫০) ও ইনসান ডাফা (৬০), এর জমি-জমা নিয়া পূর্ব হতে বিরোধ চলিয়া আসিতেছে। বিগত ২১ সালের ২ জুন রাত অনুমান আটটার দিকে অহিদুল মুন্সী ভ্যান চালিয়ে বাড়িতে এসে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে তার স্ত্রী এবং তার ছোট মেয়ে জান্নাতকে (৩) সহ তাদের টিনের দুইচালা বসত ঘরে ঘুমিয়ে পড়ে।

রাত অনুমান দেড়টার সময় অহিদুল তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলে, আমাদের নামে থানায় মামলা হইছে আমাদের ধরতে পুলিশ আসতেছে। চলো আমরা পালিয়ে যাই। এই কথা বলে স্ত্রীকে নিয়ে পালানোর জন্য বাড়ী হতে ১ কিলোমিটার পূর্ব দিকে শ্রীনগর থানাধীন বালাশুরের কামলা ডাঙ্গার বিলে মোসলেম মীরবলের পুকুরের পূর্ব পাড়ে করলা ক্ষেতের পার্শ্বে নিয়ে কথাবার্তা বলিতে থাকে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

অহিদুল তার স্ত্রী পারভিন বেগমের সাথে কথাবার্তার একপর্যায়ে কৌশলে হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে পারভিন বেগমের গলায় পোচ দিয়ে জবাই করে ফেলে এবং উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে পোঁচিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্ত্রী মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশে পুকুরের উত্তর পূর্ব কোনে কচুরিপানার নীচে লুকাইয়া রাখে।

পরের দিন সকালে বাদী তার বোনকে বাড়ীতে না পেয়ে খোঁজাখু্জির একপর্যায়ে লোক মারফত জানতে পারে কামলা ডাঙ্গার বিলের পুকুরের মধ্যে একজন মহিলার লাশ পাওয়া গিয়াছে।

সংবাদ পেয়ে বাদী তার ছোট ভাই আল আমিন (২১) কে সহ উক্ত স্থানে বোনের লাশ শনাক্ত করে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে খুন

পরবর্তীতে শ্রীনগর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পারভিন বেগমের লাশ পানি হতে উপরে উঠিয়ে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার পরের দিন নিহতের ভাই মো.জাহাঙ্গীর বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। এরপর দিন আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আসামি বিচারকের কাছে দোষ স্বীকার পূর্বক জবানবন্দি প্রদান করেন।

এ ঘটনায় মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, শ্রীনগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত কাশেম বেপারীর মেয়ে পারভিন বেগমকে বিগত ২০২১ সালের ২ জুন রাতে তার স্বামী অহিদুল মুন্সী নির্মম ভাবে হত্যা করেছে।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি অহিদুল মুন্সীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড। এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আরও পড়ুন: উলিপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

রায় ঘোষণার সময় আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, স্ত্রী হত্যার দায়ে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক আসামি অহিদুল মুন্সীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা