ছবি : সংগৃহিত
অপরাধ

মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৮ টি পৃথক অভিযান (নিয়মিত ০৪ টি ও মোবাইল কোর্ট ০৪ টি) চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১) মানিকগঞ্জ সদর থানাধীন বকজুড়ী এলাকার মৃত: শেখ মংগলের ছেলে মো: শুকুর আলীকে (৬৮) তার বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্হায় ১০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

২) মানিকগঞ্জ সদর থানাধীন চর হিজুলি এলাকার সানোয়ার বেপারীর ছেলে মো: সাঈদ মাহবুবকে (২৩) পশ্চিম দাশড়া হতে হেরোইন সেবনরত অবস্হায় ০২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

৩) মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়ার পিতা আজিজুর রহমানের ছেলে নাফিজ আহমেদকে (১৯) পশ্চিম দাশড়া ইজাজ জিমনেসিয়ামের দক্ষিণ পাশে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ০১ আসামিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই জন আসামির প্রত্যেককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

পাশাপাশি ০৩ আসামিকে সর্বমোট ১,২০০/ (এক হাজার দুইশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

গ্রেফতাকৃত আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা