‘ধর্ষণ ও হত্যার শিকার কিশোরী’ জীবিত উদ্ধার, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপরাধ

‘ধর্ষণ ও হত্যার শিকার কিশোরী’ জীবিত উদ্ধার, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ: ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর ভিকটিম কিশোরীর জীবিত উদ্ধার হওয়ার ঘটনায় মামলার সাবেক তদন্তকারী কর্মককর্তা এসআই শামীম আল মামুনকে নারায়ণগঞ্জ সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান।

তিনি বলেন, মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা এসআই শামীমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে দুটি কমিটি কাজ করছে। তদন্তে যা উঠে আসবে, সেই আলোকে গাফিলতি থাকলে শাস্তি হবে।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, কিশোরী ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তির পর তার জীবিত ফিরে আসায় মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ মামলার রহস্য উদঘাটনে ও পুলিশের তদন্তে গাফিলতি ছিল না কি না, জানতে দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, তিন আসামি স্বীকারোক্তি দিলেও ভিকটিমের যেহেতু মৃতদেহ উদ্ধার হয়নি, তাই এটি হত্যা মামলায় পরিণত হয়নি।

এদিকে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা এবং তিন আসামির স্বীকারোক্তি দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

একটি তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটিম ও তার পরিবারের সসদ্যদের জবানবন্দি নিয়েছে। নিখোঁজের পর ওই কিশোরী ৫১ দিন কোথায় ছিল, কার টেলিফোনে পেয়ে সে ঘর থেকে বের হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

শহরের দেওভোগ এলাকার ১৫ বছর বয়সী কিশোরী গত ৪ জুলাই বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজ করে মেয়ের সন্ধান না পেয়ে একমাস পর ৬ আগস্ট থানায় অপহরণ মামলা করেন কিশোরীর বাবা। এ ঘটনায় কিশোরীর মায়ের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে গত বছরের ৭ ও ৮ আগস্ট পুলিশ একই এলাকার রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে খলিল নৌকার মাঝি। গ্রেপ্তারের পর তিন আসামি দুই দফা রিমান্ড শেষে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেন।

তবে পরে ওই কিশোরী জীবিত উদ্ধার হলে পুলিশের তদন্ত ও রিমান্ড কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা