ডুমুরিয়ায় জমির বিরোধে কৃষক খুন
অপরাধ

ডুমুরিয়ায় জমির বিরোধে কৃষক খুন, মা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন কৃষক সিরাজুল ইসলাম (৪৭)। নিহত সিরাজুল গ্রামের মোক্তার গাজীর ছেলে।

পুলিশ এ ঘটনায় একই গ্রামের হাসান গাজী (২১) ও তার মা ফুলমতি বেগমকে (৬৫) গ্রেপ্তার করেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমি-জমা নিয়ে আপন চাচাতো ভাইদের সঙ্গে সিরাজুল ইসলামের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালালে ঘটনাস্থলেই সিরাজুল নিহত হন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা