সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাবিতে পুলিশের অবস্থান  

নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংক্ষক পুলিশ অবস্থান নিয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এই তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

আরও পড়ুন: রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

এই দিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী-ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর ১ পর্যায়ে ২ পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এর পরে এই ধাওয়া-পাল্টা ধাওয়া মুর্হুতে ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

এদিকে সরেজমিনে ক্যাম্পাসে দেখা যায়, সোমবার বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এরপর ২ পক্ষ ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে পরে পুরো ক্যাম্পাস এলাকা। তারপর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় যোগ দেয় ঢাকা কলেজসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের আরও বেশকিছু নেতাকর্মী।

আরও পড়ুন:

শিক্ষার্থী-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়

এর পরে সংঘর্ষের ১ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। এখন পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে (লাঠি-রড) নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতেও দেখা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা