শিক্ষা

কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজে চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি

দোহা, কাতার: ১৮ সেপ্টেম্বার, ২০২৫ ইং বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ মাশহুর-উল হক স্মৃতি উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো ‘বার্ষিক চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা-২০২৫’। ফিতা কেটে এ মেলার উদ্বোধন ঘােষণা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কাতারস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হযরত আলী খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদরে মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক লে. কমান্ডার (অব.) জনাব আনোয়ার খুরশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এটিএম আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মোঃ রাশেদ চৌধুরী, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, শিক্ষক-অভিভাবক সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক দর্শনার্থী।
কেজি ওয়ান থেকে পঞ্চম শ্রেণি র্পযন্ত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চারু ও কারুকলা প্রদর্শনী এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী প্রতিভাকে বাস্তবে রূপ দিতে এবং সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করতে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রায় ৪৯০টি প্রজেক্ট নিয়ে ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সারা বছর নিয়মিত পড়ালেখার মধ্যেই এ মেলা অনুষ্ঠিত হয়। দেশের ইতহিাস-ঐতহ্যিকে সামনে রেখে চারু ও কারুকলা প্রর্দশনীর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব সৃষ্টি ও নেতৃত্বের গুণাবলী অর্জন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মানসিকতা তথা বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পাশাপাশি নব উদ্যমে লেখাপড়ার সঙ্গে সৃষ্টিশীল কাজে অনুপ্ররেণা জোগাতে বাংলাদেশ স্কুল প্রতি বছর এই মেলার আয়োজন করে থাকে। সকাল ০৯:০০ টা থেকে ১২:০০ পর্যন্ত চলমান এ মেলার পরিবেশ ছিল অত্যন্ত উৎসবমুখর। প্রতষ্ঠিানরে সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছে এবং নিজেরা আনন্দ উপভোগ করেছে।

রাষ্ট্রদূত উদ্বোধনের পর মেলায় প্রদর্শিত শিশুদের চারু ও কারুকলা প্রর্দশনীর জন্য ধন্যবাদ জানান। খুদে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রায় এক কোটি বাংলাদেশী প্রবাসে থাকে এবং তাদের মনে একটা স্বপ্ন কাজ করে। সেই স্বপ্নরে বাস্তবরূপ আজকের এই বিজ্ঞান মেলা। ছোট ছোট শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে জুলাই আন্দোলন তুলে ধরেছে। যেমন আবু সাঈদের পুলিশের সামনে বুক পেতে দেওয়া, একজন যুদ্ধাহত জুলাই যোদ্ধাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া, মুগ্ধ পানি খাওয়াচ্ছে। মেয়ে শিক্ষার্থীরা আমাদের দেশের নারীদের কুসংস্কার, বয়ঃসন্ধিকালের সমস্যা এবং নারী অধিকার নিয়ে যে প্রকল্পগুলো তৈরি করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। প্রবাসে অবস্থান করে এখানকার মেয়েরা আমাদের দেশের নারীদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য যে প্রজেক্টগুলো উপস্থাপন করেছে তা আমাকে মুগ্ধ করেছে।’ তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের অভিনব প্রকল্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অসামান্য ভূমিকা রাখবে।’
মেলার পরিবেশ ছিল সুশৃঙ্খল, আনন্দঘন এবং উৎসবমুখর। শিশুদের নতুন নতুন উদ্ভাবন ও পরীক্ষণ প্রদর্শনের চেষ্টাকে উৎসবে আগত দর্শক অভিভাবক সবাই প্রশংসা করেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা