শিক্ষা

কচুরিপানা থেকে তৈরিকৃত কাগজের বহুমাত্রিক সম্ভাবনা রয়েছে : উপাচার্য

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সহজলভ্য জলজ আগাছা কচুরিপানা হতে কারুশিল্পের কাগজ প্রস্তুত প্রকল্পের সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয় সোমবার (১৬ নভেম্বর), খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের জীব বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এসময় তিনি বলেন, কচুরিপানা বাংলাদেশের নদী-নালা,খাল-বিলে সহজলভ্য। এটা সাধারণত আগাছা হিসেবে পরিচিত। এটি জন্মালে সে পুকুরে মাছ বা অন্য কিছুর চাষ বিঘ্নিত হয়। তাই এটা একটা ফেলনা বিষয় বা কৃষকের জন্য বোঝা। অথচ এই কচুরিপানা থেকে খুব সুন্দর ক্রাফট পেপার তৈরি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

এ বিষয়ে যে প্রকল্প ছিলো তা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি কচুরিপানা থেকে তৈরিকৃত কাগজের বহুমাত্রিক সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে গ্রামীণ কুটির শিল্পের জন্য কচুরিপানা থেকে তৈরি ক্রাফট পেপার একটি বহুমাত্রিক ব্যবহারের জন্য ভালো উপকরণ। তিনি এটাকে কুটির শিল্প পর্যায়ে নিয়ে যাওয়া এবং তৈরিকৃত বিভিন্ন উপকরণ দেশে ছাড়াও বিদেশে রপ্তানির সম্ভাবনা নিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন প্রকল্পের প্রিন্সিপাল কো-ইনভেস্টিগেটর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটিতে ওয়েবিনারে যোগ দেন ব্লু গোল্ড প্রজেক্টের টিম লিডার গাই জোনস এবং নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডলফি ডেবরট।

এসময় একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে কচুরিপানা থেকে কারুশিল্পের কাগজ প্রস্তুত প্রণালী প্রদর্শন করা হয় এবং প্রস্তুতকৃত কাগজে “কালারস অফ নেচার” শীর্ষক একটি ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের বিজয়ী ৫জন শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শন ও তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিজয়ী ৫জন শিক্ষার্থীরা হলেন শেখ মোহাম্মদ সুমন, তুলি সাধু, আফরোজা আক্তার মুন্নি, জয় কুমার ভৌমিক ও আয়েশা সিদ্দিকা। আঠারো মাস মেয়াদী এই প্রকল্পটি সোমবার শেষ হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় কচুরিপানা থেকে উদ্ভাবিত উন্নতমানের ক্রাপ্ট পেপারের বাণিজ্যিক সম্ভাবনা বিকাশে ব্যাতিক্রমধর্মী কালারস অব ন্যাচার শীর্ষক ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা