শিক্ষা

মাদ্রাসাসহ মাধ্যমিকে সংস্কৃতি চর্চায় নীতিমালা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংস্কৃতি নীতি সংশোধনের উদ্যোগের পর দেশের অ্যাকাডেমিক স্বীকৃতি পাওয়া সব ধরনের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চার সুনির্দিষ্ট কাঠামো দাঁড় করাতে নীতিমালা করছে সরকার। গত ১৫ ডিসেম্বর ‘মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনা নীতিমালা, ২০২০’ খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

খসড়া নীতিমালায় অংশীজনসহ সংশ্লিষ্টদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অপসংস্কৃতি থেকে রক্ষা পেতে শুদ্ধ সংস্কৃতি চর্চার পরিধি বাড়াতে ২০০৬ সালের ‘জাতীয় সংস্কৃতি নীতি’ সংশোধন করা হচ্ছে। পাশাপাশি শিশুদের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চায় একটি আইনি কাঠামো দাঁড় করাতে নীতিমালা করা হচ্ছে।

আগে থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রমের চর্চা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়মে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে নীতিমালা করা হচ্ছে। খসড়া নীতিমালার পটভূমিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতিমনষ্ক করে গড়ে তুলতে হবে।

এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃতি চর্চার উদ্দেশ্য তুলে ধরে নীতিমালায় বলা হয়, দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম চালু করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সুস্থ ও দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে উৎসাহিত করা এবং সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে ভবিষ্যতে শিক্ষণীয় বিষয় হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠা করা।

এছাড়া বিদ্যালয়গুলোতে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে উৎসাহিত করা। ভবিষ্যতে দেশের বিভিন্ন শিল্প মাধ্যমে উপযুক্ত শিক্ষক ও শিল্পী গড়ে তোলা। নীতিমালায় বলা হয়, সংস্কৃতি চর্চা কার্যক্রমের অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয়কে প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের নির্ধারিত হারে একটি হারমোনিয়াম ও একসেট তবলা কেনার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হবে। জেলা প্রশাসক জেলা কমিটির সুপারিশে প্রশিক্ষক ও তবলা বাদককে নিয়োজিত করবেন।

বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক এবং তবলা বাদককে (তবলা সঙ্গতকারী) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক মঞ্জুরি খাত থেকে নির্ধারিত হারে মাসিক সম্মানী দেওয়া হবে। সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ সঞ্চার করতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলোতে একুশে পদক, নজরুল জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, রবীন্দ্র জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী বা অন্য কোনও জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের উৎসবসহ বিভিন্ন বছর কেন্দ্রীয়ভাবে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের বিজয়ী প্রশিক্ষণার্থীদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা