শিক্ষা

ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে সরকার ঘোষিত ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (২১ এপ্রিল)শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

ভিডিও কনফারেন্সে সচিব বলেন, করোনা সংক্রমণ রোধে অফি আদালত বন্ধ রয়েছে। ছুটি শেষে অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে।

বোর্ডগুলোও সব প্রস্তুতি নিয়ে রাখছে। ছুটি শেষে অফিস খোলার পরপরই দ্রুত কাজ শেষ করা হবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

সাধারণ ছুটি ঘোষণা করায় গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা