শিক্ষা

এইচএসসি’র ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ষষ্ঠ সপ্তাহের এই অ্যাসাইনমেন্ট সোমবার (২৩ আগস্ট) থেকে শুরু হয়। এর আগে রোববার (২২ আগস্ট) রাতে অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিখন ফল কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ এবং লঘু সংগীত বিষয়ে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঠানো হয়।

আদেশে এ বিষয়ে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহণকালে স্বাস্থ্যবিধি পরিপালনের নির্দেশও দেয়া হয়েছে।

গতবছর মার্চে অতিমারি করোনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার খোলেনি। দেড় বছরের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

স্বাভাবিক সময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের প্রথম চতুর্ভাগে হলেও করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এ বছর এখনো আয়োজন করা সম্ভব হয়নি।

শিক্ষার্থীদের জীবন থমকে যাওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা দুটি আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা পরিস্থিতির অবনতিতে কয়েক দফায় পেছানোর পর সম্প্রতি শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেয়া হবে।

তবে আনা হয়েছে আসন বিন্যাস ও প্রশ্নপত্রে পরিবর্তন। একটি বেঞ্চে বসবেন একজন পরীক্ষার্থী। প্রতিটি বিভাগে পরীক্ষা হবে তিনটি বিষয়ে। সময় দেড় ঘণ্টা আর উত্তর লিখতে হবে ১০টির মধ্যে তিনটি বা চারটি।

এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর কেন্দ্রে আসন বিন্যাস করা হবে ইংরেজি ‘জেড’ বর্ণের আকারে এক বেঞ্চে একজন করে বসিয়ে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং এইচএসসির প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হতে যাচ্ছে। সকাল-বিকেল দুই শিফটে এসব পরীক্ষার আয়োজন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমাদের সকাল-বিকাল পরীক্ষা নেওয়ার চিন্তা আছে। ধরেন, শনিবার সকাল বেলা সাইন্সের পরীক্ষা দিয়ে শুরু হলো, রোববার সকাল বেলা আর্টসের পরীক্ষা দিয়ে শুরু হলো। এভাবে সকাল বেলা একদিন আর্টস একদিন সাইন্সের পরীক্ষা হবে। আবার বিকেল বেলা একদিন পর একদিন গ্যাপ দিয়ে কমার্সের পরীক্ষা হবে।

তিনি আরও জানান, নৈর্বাচনিক বিষয় ছাড়া আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। এসএসসির ক্ষেত্রে জেএসসি ও এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির রেজাল্ট মূল্যায়ন করবে বোর্ড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা