শিক্ষা

অভিভাবকদের সঙ্গে কথা বলেন না স্কুলপ্রধানরা

নিজস্ব প্রতিবেদক: 'আমরা কখনো বাচ্চাদের স্কুলে গিয়ে কোনো সমস্যার কথা তুলে ধরতে পারি না। স্কুলের কর্তৃপক্ষ কখনো আমাদের সঙ্গে কথা বলেন না। প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে কথা বলেন না।' ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন ‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম’।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোরামটির আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ তুলে ধরে।

ফোরামের সদস্য রিয়াজ আনোয়ার বলেন, স্কুলের প্রিন্সিপাল বা ম্যানেজমেন্টে কী চায়, আমরা জানি না। আমাদের বাচ্চারা এখান থেকে কী শিখবে? আমরা তো সেই শিক্ষা দিচ্ছি না, শুধু বস্তা ভর্তি বই নিয়ে বসে থাকা ছাড়া।

ফোরামের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর সাকলায়েন বলেন, 'স্কুল দেয়াকে আমরা স্বাগত জানাই তবে সব বাচ্চাদের টিকা নিশ্চিত করতে হবে। '

কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আফরোজা আক্তার তিনটি দাবি তুলে ধরে বলেন, গত বছরের মার্চ মাস থেকে স্কুলগুলো বন্ধ হওয়ায় পর্যায়ক্রমে স্কুলগুলো অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করলে দেখায় যায় প্রতিটি শিক্ষার্থীর জন্য ল্যাপটপ-কম্পিউটার, ডাটা বা ওয়াইফাই, বিদ্যুৎ নিশ্চিত করতে প্যারেন্টসদের বাড়তি খরচ গুণতে হচ্ছে। কিন্তু স্কুলগুলো টিউশন ফি বা অন্যান্য ফি আদায়ে কোনো ছাড়তো দিচ্ছে না বরং বকেয়া ফির কারণে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে এক্সেস না দিয়ে, পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ না দিয়ে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করে রাখার মতো অমানবিক আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিপর্যয় ঘটানোর মতো পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা