শিক্ষা

জালিয়াত চক্র সফল হয়নি: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, এবার ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র সফল হয়নি। পুলিশ কমিশনার পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করেছে। সেই সাথে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। আর তাদের তৎপরতার কারণেই এবার হয়তো তারা সফল হয়নি।

সোমবার (৪ অক্টোবর) সকালে রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, তারা সক্রিয় আছে কিনা আমি জানি না। তবে এক্সপার্টরা বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ও স্ক্যানার নিয়ে ঘুরছেন। আমরা বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমাদের আবাসিক হল বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রী হলগুলো খুলে দিয়েছি। সেই সাথে ছাত্রদের আবাসিক হলগুলোর নিচতলা খুলে দিয়েছি, যাতে করে অভিভাবকরা বাথরুমগুলো ব্যবহার করতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে, আমরাও বিষয়টি নিয়ে খুব পজিটিভ চিন্তা করছি। তবে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাবো না। যা করবো সায়ত্ত্বশাসিত চার বিশ্ববিদ্যালয় মিলেই করবো। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের ওপর।

উল্লেখ্য, আজ (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রতিদিন তিন শিফটে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ৩ টায় শুরু হয়ে শেষ হবে ৪ টায়।

আগামীকাল (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এবং আগামী বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ৩ ইউনিটে ‘বিশেষ’ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তিচ্ছু। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৩১ জন ভর্তিচ্ছু।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা