শিক্ষা

তিতুমীর কলেজে ক্যান্টিনের দাবিতে প্রয়োজনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীর দিক থেকে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে নেই কোনো খাবার ক্যান্টিন। এর ফলে শিক্ষার্থী ও বাইরে থেকে আসা পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীদের কষ্টের কথা উঠে আসে ছাত্রনেতৃবৃন্দের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা 'খোলামত' অনুষ্ঠানে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় তিতুমীর কলেজের ছাত্র সংসদের সামনে 'আপনার প্রশ্ন, আপনার অধিকার' শীর্ষক ওই আলোচনার আয়োজন করে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস)।

শিক্ষার্থীদের ভোগান্তির কথা শুনে ছাত্রনেতারা জানিয়েছেন, ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের দাবিতে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা মানববন্ধন করবেন। এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ডজনখানেক দাবি উঠে আসে উন্মুক্ত আলোচনায়।

সাংবাদিক সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, সংগঠক ও বিতার্কিক জাবেদ ইকবাল, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মাহমুদা হক মনিরা।

দর্শক সারিতে ছিলেন শতাধিক ছাত্রছাত্রী। সভার উদ্বোধন করেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

এক প্রশ্নের জবাবে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, সরকার শিক্ষার্থীদের সমস্যা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিতুমীর কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের জন্য পরিবহন মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। মহাখালীর কোথাও হাফ পাশ না নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের জন্য চারটি নতুন পরিবহন যুক্ত হবে বলে নিশ্চিত করেন তিনি।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আরাফাত হাওলাদার কলেজে ক্যান্টিন প্রতিষ্ঠার দাবি জানালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, আমরাও চাই দেশের সর্ববৃহৎ এই কলেজে ক্যান্টিন প্রতিষ্ঠা হোক। যার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রয়োজন হলে শিক্ষার্থদের নিয়ে মানববন্ধন করবো।

অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন ছিলো বাসের হাফ ভাড়া নিয়ে, বিশুদ্ধ খাবার পানির সংকট, লাইব্রেরি সংস্করণ, মেয়েদের কমন রুম, নামাজ ঘর, ওয়াশরুম সমস্যা, মেডিকেল ক্যাম্প, ক্যাম্পাসের জায়গা বৃদ্ধি, বাসের দাবি, কলেজ ক্যাম্পাসে সুনির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার, নতুন হলের কাজ, বিভিন্ন সংগঠনের জন্য নিজস্ব কক্ষের ব্যবস্থা প্রসঙ্গে। শিক্ষার্থীদের এসব দাবি যৌক্তিক উল্লেখ করে ছাত্রনেতারা তা ক্রমান্বয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সহযোগিতায় বাস্তবায়নের আশ্বাস দেন।

শিক্ষার্থী মাহমুদা হক মনিরা জুয়েল মোড়লের কাছে ছাত্রী হেনস্তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নিবো।

বিতার্কিক জাবেদ ইকবাল কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জানতে চাইলে ছাত্রনেতারা বলেন, ছাত্র সংসদ নির্বচন হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেটা সম্ভব হয় নাই। এ বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম। আশা করছি খুব দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন হবে।

সবাইকে নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন হায়দার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা