শিক্ষা

ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশের বিজয়ীদের নাম ঘোষণা

সান নিউজ ডেস্ক: দেশের তরুণদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের প্রতি উৎসাহিত ও সহায়তা করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন বৃত্তি এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

উচ্চাকাঙ্ক্ষা তরুণদের তাদের অ্যাকাডেমিক স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে সহয়তা করার প্রয়াসে ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস প্রাইজ চালু করে, যা তাদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সারা বিশ্বের ইংরেজি ভাষী বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পছন্দের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স করার সুযোগ প্রদান করে।

আইএলটিএস পরীক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর জন্য ৩ হাজার পাউন্ড দিয়ে সহায়তা করতে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২১-২০২২ এর বিজয়ী ও প্রাপকদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত।

এই প্রতিযোগিতাটি বাংলাদেশসহ বিশ্বের দশটি দেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিলো। প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচন করা হয়। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার সুবিধা প্রদানের পাশাপাশি, আইইএলটিএস প্রাইজ তাদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করে, তাদেরকে নতুন দেশ ভ্রমণের, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হতে এবং সারা বিশ্বের আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ করে দেয়।

আরও পড়ুন: রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ মার্চ

আইইএলটিএস প্রাইজ ২০২১-২২ এর বিজয়ীরা হলেন: রুবাইয়া চৌধুরী, রোহান খান, লামিয়া মহসিন, শিকদার মিয়াঘি, আবির চৌধুরী, তানভী হাওলাদার ও রিয়ানা আফরোজ। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল একটি অনলাইন পুরস্কার অনুষ্ঠানের আযােজন করে, যেখানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর জিম ও্#৩৯;নিল বিজয়ীদের অভিনন্দন জানান। বিজয়ীদের উদ্দেশ্যে জিম বলেন, “আমরা এতো অসাধারণ সাবমিশন পেয়েছি যে, পুরস্কার প্রদানের জন্য চূড়ান্ত বিজয়ী নির্বাচনের কাজটি একেবারেই সহজ ছিলো না। আপনারা যারা আজকে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন, সকলেই অসম্ভব ভালো করেছেন এবং আমি আপনাদের শুভ কামনা জানাই।”

অনলাইন অনুষ্ঠানে সকল বিজয়ী তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতা ও আনন্দের কথা শেয়ার করেন। সাতজন বিজয়ীর একজন লামিয়া মহসিন, নাম ঘোষণার পর তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই আইইএলটিএস প্রাইজ বিশ্বের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের স্বপ্ন পূরণে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি।”

বাংলাদেশের আবেদনকারীরা এই পুরস্কার, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলো দেখতে ভিজিট করতে পারেন: https://bdbritish.org/british- council-ielts-prize

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা