শিক্ষা

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। এ লক্ষ্যে সোমবার (২৯ জুন) সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০' উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিশ্ববিদ্যালয়টি স্থাপনে প্রণীত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন- ২০২০’ এর ৫৫টি ধারা রয়েছে। এর চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগসহ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির কাজ নিয়ে আইনে উল্লেখ রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা