সাংবাদিক জিনিয়া-পরান
শিক্ষা

আর্থিক অস্বচ্ছতার অভিযোগ সাংবাদিক জিনিয়া-পরানের বিরুদ্ধে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: স্বৈরাচারী, একনায়কতন্ত্র ও অর্থ কেলেঙ্কারি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) কার্যালয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমিতির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাইনুদ্দীন পরান নিজ সংগঠনের আরেক সাংবাদিক সাগর দে'কে মেরে কার্যালয় থেকে বের করে দেয়। এতে সাগর দে আহত হয়। এ ঘটনায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) রাত ৮.৩০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত বশেমুরবিপ্রবিসাসের নিজ কার্যালয়ে এ মারামারির ঘটনা ঘটে। পরে প্রক্টর অফিসে এ বিষয়ে আলোচনা হয়।

প্রক্টর অফিসে আলোচনা চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের সাথে সাংবাদিক সমিতির সদস্যদের হাতাহাতি হয়।এ ঘটনায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম ইয়ামিনুল হাসান আলিফ পেশাদারিত্বে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় বশেমুরবিপ্রবিসাসের জিনিয়া-পরান প্যানেলের সদস্যদের দ্বারা আক্রমণের শিকার হয়। এতে আলিফও গুরুতর আহত হয়।

বশেমুরবিপ্রবিসাসের এমতাবস্থায় কমিটি বিলুপ্তির ঘোষণা করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা মোঃ রেজোয়ান হোসেন। এসময় তিনি জিনিয়া-পরান কমিটি স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, জিনিয়া-পরান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে ক্ষমতা দখল এবং উপদেষ্টাদের সাথে অসদাচরণসহ একাধিক কারণে বিলুপ্ত ঘোষণা করা হলো।

জিনিয়া-পরান ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিক সমিতির একক নিয়ন্ত্রণ হাতে নিতে বিভিন্ন কৌশলে সংগঠনের সিনিয়রদের মাইনাস করার খেলায় মেতে ওঠে।

আরও পড়ুন: দেড় শতাধিক ফিলিস্তিনি আহত ও ৩০০ আটক

এছাড়াও অর্থ কেলেঙ্কারির বিষয়ে তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশের জন্য ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি ভাল অঙ্কের টাকা পায় সাংবাদিক সমিতি। এছাড়াও সাংবাদিক সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি বাৎসরিক বাজেট পাস করার জন্য এই কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েকবার সাক্ষাৎ করেছে। তবে সাক্ষাতের ফলাফল কি, টাকা আদৌ পাওয়া গেছে কিনা, পাওয়া গেলেও কত টাকা পাওয়া গেছে সে সম্পর্কে উপদেষ্টারা বা সমিতির অন্যান্য সদস্যরা অবগত নয়। সর্বশেষ, সাংবাদিক সমিতির একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জিনিয়া-পরান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য কার্যনির্বাহী মিটিং ডেকে তাদের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়িয়ে নেওয়ার মতো গঠনতন্ত্র বিরোধী ও স্বৈরাচারী নজির স্থাপন করে।

এর আগে নিউজ সংক্রান্ত বিষয়ে সংগঠনটির সিনিয়র সদস্য শফিউল কায়েসকে হেনস্তা করে জিনিয়া-পরান কমিটি,এমন অভিযোগও তোলা হয় কমিটি বিলুপ্তির প্রেস রিলিজে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা