শিক্ষা

শেকৃবিতে এএসভিএম অনুষদের ৬ষ্ঠ ব্যাচের ইন্টার্ণশীপ প্রোগ্রামের উদ্বোধন

সান নিউজ ডেস্ক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৬ষ্ঠ ব্যাচের ইন্টার্ণশীপ প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে।

ছয় মাসব্যাপী এই ইন্টার্ণশীপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ৬০ জন শিক্ষার্থী ১২টি গ্রুপে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল, বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল, সেন্ট্রাল ভেটেরিনারী হাসপাতালসহ ১২টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এবং ওয়েষ্ট বেঙ্গল ইউনির্ভাসিটি, ইন্ডিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র পেরিয়ে পদ্মা সেতু আজ বাস্তব

বুধবার (২৯ জুন) ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনে এএসভিএম অনুষদের ডীন কনফারেন্স কক্ষে ইন্টার্ণশীপ ওরিয়েন্টেশন-২০২১ অনুষ্ঠিত হয়।

এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ এর সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, প্রক্টর, এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, ইন্টার্ণশীপ প্রোগ্রামের শিক্ষার্থী ও রেনেটা লিমিটেডের এনিম্যাল হেল্থ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সহকারী অধ্যাপক এনায়েত কবির ও ফাল্গুনী দাদক এর সঞ্চালনায় ইন্টার্ণশীপ ওরিয়েন্টেশন -২০২১ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন উক্ত প্রোগ্রামের অন্যতম কো-অর্ডিনেটর এনিম্যাল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. মোফাচ্ছেরা আক্তার।

উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া বলেন, ইন্টার্ণশীপ যেহেতু হাতে কলমে এবং মাঠে থেকে শেখার সুযোগ তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণি চিকিৎসক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। সাড়ে চার বছরের তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষার পর সরাসরি হাতে কলমে শেখার জন্যই এই আয়োজন।

এ সময় শিক্ষার্থীদেরকে শেখার বিষয়ে কোনো রকম শৈথিল্যতা প্রদর্শন না করে কোর্স সম্পন্ন করে দেশের প্রাণি সম্পদের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। এছাড়াও প্রোগ্রামে বক্তব্য রাখেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ইন্টার্ণশীপ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাকিয়া সুলতানা প্রীতি ও আরজু আহমেদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা