শিক্ষা

আবরারকে দেখেছিস, সেই অবস্থা কিন্তু তোরও হবে

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের এক আবাসিক শিক্ষার্থীর গলায় ছুরি ঠেকিয়ে ২০ হাজার টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিকদের বিষয়টি জানালে আবরারের যে অবস্থা হয়েছে সে অবস্থা হবে বলে হুমকিও দেয়া হয়েছে তাকে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মতিহার হলে ভাস্কর সাহার রুমে (২৩২ নম্বর) এ ঘটনা ঘটে। এই ঘটনায় রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিক তখন শিশু

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সামছুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মতিহার হলের ১৫৯ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী।

লিখিত অভিযোগে সামছুল জানান, তিনি হলে তার রুমে মোবাইল সার্ভিসিং করে জীবিকা নির্বাহ করেন ও পরিবারকে সহযোগিতা করেন। গত ১৫ আগস্ট প্রথম তাকে ফোন দিয়ে দেখা করতে বলে। দেখা করলে ভাস্কর চাঁদা দাবি করে। এরপর নিয়মিত ফোন দিয়ে মানসিকভাবে টর্চার করে। আজ বিকেল ৩টার দিকে ভুক্তভোগীকে ভাস্কর রুমে ডেকে নিয়ে যায় এবং গলায় ছুরি ধরে কাছে থাকা আনুমানিক ২০ হাজার টাকার নিয়ে নেয়। সাথে আরো ৬ হাজার টাকা চাঁদা দাবি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিকদের বিষয়টি জানাতে চাইলে রড ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে। এই বিষয়টি কাউকে জানালে আবরারের যে অবস্থা হয়েছে সেই অবস্থা হবে বলে হুমকি দিয়েছে। এছাড়াও আজ রাত ১১টার মধ্যে ছয় হাজার না দিলে হল থেকে বের করে দেবে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ভাস্কর তার রুমে ডেকে নিয়ে বলে, তুই হলের মধ্যে মোবাইল সার্ভিসিং করিস। চা খাওয়ার জন্য টাকা দেয়া লাগবে। টাকা দেয়ার সামর্থ নেই বলে আমি জানাই। তখন গলাই ছুরি ধরে কাছে থাকা ২০ হাজার টাকা কেড়ে নিয়েছে। বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের জানাতে চাইলে আমাকে রড ও স্ট্যাম্প দিয়ে মারধর করে। আর বলে, আবরারকে দেখেছিস সেই অবস্থা কিন্তু তোরও হবে।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা বলেন, ওর সাথে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। আমরা একই সেশনের বন্ধু। সামছুলই আমাকে বলেছিল মোবাইল সার্ভিসিং করছি কোনো সমস্যা হলে বলিস ফ্রীতে করে দেব। গত কয়েকদিন আগে আমার দুই ছোটভাই এসেছিল মোবাইল সার্ভিসিং করার জন্য। তাই সামছুলকে আমি ফোন দিয়েছিলাম। সামছুল বলতে পারে ফোন দিয়েছি এরকম কিছু। কিন্তু মারধরের তো কোনো কথাই আসে না।

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, এ ধরণের কোনো ঘটনা ঘটেছে তা শুনিনি। তবে যদি ঘটে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আমি অভিযোগ পেয়েছি। মারধরের আলামতও পেয়েছি। যদি তার সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সে অনুযায়ী ওই শিক্ষার্থী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা