বশেমুরবিপ্রবিতে ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত
শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিলের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

শনিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্তমঞ্চে উক্ত অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস সেন, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ, কৃষি বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক শাহীন, এফএও এর প্রতিনিধি এবং বিভাগের শিক্ষার্থীরাসহ অন্যান্যরা।

আরও পড়ুন : ভারতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১

এ সময় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, ভেটেরিনারি শিক্ষাকে আরও আধুনিকায়ন করতে আজকের এই প্রথম বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ ভেটেরিনারিয়ান তৈরিতে কাজ করে যাবে। এ আয়োজন ভেটেরিনারি শিক্ষার প্রসারে নতুন মাইলফলক সৃষ্টি করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুপুর ৩.১৫ টায় বিজয়ী দলের নাম ঘোষণার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফায়িং রাউন্ডে বশেমুরবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ১৪ টি টিমের সাথে প্রতিযোগিতা করে ১০০ নাম্বারের ভিতরে ৬৪ নাম্বার পেয়ে সেরা টিম নির্বাচিত হয় "টিম- এন্টিডট"।

আরও পড়ুন : বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

এছাড়া ৫৯ নাম্বার পেয়ে দ্বিতীয় টিম নির্বাচিত হয় টিম- হাইপোথ্যালামাস এবং ৫৭.৫ নাম্বার পেয়ে তৃতীয় টিম নির্বাচিত হয় টিম- প্যানথেরা টাইগ্রিস।

টিম এন্টিডটের ৫ সদস্য মো. রাকিবুল হাসান, পবিত্র সরকার, মো. ফরিদুল ইসলাম, পূজা দাস, ফাতেমাতুজ জোহরা ওমি আগামী ১৬ নভেম্বর কক্সবাজারের হোটেল রয়‍্যাল টিউলিপে অন্য ১২ টি ক্যাম্পাসের ১২ টি বিজয়ী টিমের সাথে অলিম্পিয়াডের ফাইনাল পর্বে অংশ নিবে।

টিম এন্টিডটের টিম লিডার রাকিবুল হাসান বলেন, টিমের সদস্যরা অনেক খুশি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। প্রথম রাউন্ড শেষ হয়েছে, আগামী ১৬ই নভেম্বর আমাদের ফাইনাল রাউন্ড কক্সবাজারে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

এখন আমারা সেটার জন্যই নিজেদেরকে প্রস্তুত করছি। বিশ্ববিদ্যালয়ের সকলের কাছেই আমরা দোয়া প্রত্যাশী আমরা যেন ফাইনাল রাউন্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারি।

প্রথমবারের মতো আয়োজিত উক্ত অনুষ্ঠানে অনলাইনে ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৬টি দল অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি একযোগে ১২ টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্...

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা