শিক্ষা

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ গোল্ডেন জিপিএ-৫

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৫৫ জন অংশগ্রহণ করে সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

কলেজ সূত্র জানায়, সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গোল্ডেন এ প্লাস পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা মায়েরা সব সময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোন কমতি নেই। সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামণা করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা