ছবি-সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের স্কলারশিপ উন্মুক্ত

সান নিউজ ডেস্ক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্য সরকার পরিচালিত গ্রেট স্কলারশিপের আবেদন উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতাদের জামিন শুনানি সোমবার

এ বৃত্তির আওতায় ২০২৩ সালের শরৎ শিক্ষাবর্ষে বাংলাদেশিরা দেশটিতে স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন। রোববার (১১ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, দেশটির ১০টি বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইনের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের ১১ ক্যাটাগরিতে বৃত্তি দিতে সহায়তা করছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- অ্যাস্টন ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি, ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি, কিলি ইউনিভার্সিটি, রবার্ট গর্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, আলস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া, ইউনিভার্সিটি অব হাল এবং ইউনিভার্সিটি অব সাউদাম্পটন।

আরও পড়ুন: গরুর বাজারের মাঠই পছন্দ

ব্রিটিশ হাইকমিশন বলছে, গ্রেট স্কলারশিপের লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্যে বিদেশিদের শিক্ষার ক্ষেত্র প্রশস্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে এর উদ্দেশ্য হচ্ছে, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্য গেছেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি ক্রমবর্ধমান জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। গ্রেট স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ করতে এবং আমাদের দুই দেশের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে।

আরও পড়ুন: পদত্যাগ করবে না জাতীয় পার্টি

ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা পরিচালক ডেভিড মেনার্ড বলেন, বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য বিস্তৃত স্কলারশিপ প্রোগ্রাম অফার করে। বছরের পর বছর ধরে এই বৃত্তি প্রোগ্রামগুলো বাংলাদেশিদের জন্য অসাধারণ সুযোগ দিচ্ছে। শুধু একাডেমিক স্তরেই নয়, এটি তাদের নমনীয়তা, সাংস্কৃতিক সচেতনতা এবং অন্য দেশের মানুষ কীভাবে কাজ করে এবং চিন্তা করে তা বোঝারও সুযোগ করে দেয়। যার ফলে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা