কক্সবাজার সরকারি কলেজ : ‘হীরকজয়ন্তী’ উদযাপনে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত ( ছবি : সংগৃহিত)
শিক্ষা
কক্সবাজার সরকারি কলেজ

‘হীরকজয়ন্তী’ উদযাপনে সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে 'হীরকজয়ন্তী' উদযাপনে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ব্যতিক্রম পদ্ধতি, বই খুলে পরীক্ষা!

শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী।

‘হীরকজয়ন্তী’ উদযাপন কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, প্রফেসর মুহাম্মদ উল্লাহ, প্রফেসর মুফিদুল আলম, প্রফেসর আবুল মনছুর, ৭৫ ব্যাচের আবু মোহাম্মদ সানা উল্লাহ, ৭৭ ব্যাচের মনজুর হাসান, ৮৯—৯০ এর জিএস মুহাম্মদ ছৈয়দ করিম, জাহেদ সরওয়ার সোহেল, ৮৬ ব্যাচের মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ও ২০০৭ ব্যাচের আজিজ রাসেল, রাশেদ, জামী ও ইভান।

আরও পড়ুন : র‌্যাব সদরদপ্তরে বুয়েটশিক্ষার্থীরা

সভা সঞ্চালনা করেন ৮১—৮২ এর জিএস এম.এ হাশেম। এসময় উপস্থিত ছিলেন ইসমাঈল সাজ্জাদ, ফয়সাল উল আলম, সমন্বয়ক সাইফুল কবির রনি, সাহেদ আলী ওলীদ, ইয়াছির আরাফাত, জোৎস্না আক্তার, সেঁজুতি রওশাই, রিয়াজ উদ্দিন আহমদ, নারিমা জাহান,আবুল মনছুর, সালমান বাপ্পি, আসিফুল করিম, আবরার সাকিবসহ আরও অনেকে।

এতে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ, উপ—কমিটি গঠনের প্রস্তাব ও ব্যাচ প্রতিনিধি নির্ধারণ।

আরও পড়ুন : একাধিক আবেদন করা শিক্ষার্থীর ভর্তি বাতিল হবে

সভায় হীরকজয়ন্তী সফল করতে কক্সবাজার সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা