শিক্ষা

রেজিস্ট্রারের অব্যাহতির দাবিতে আন্দোলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়াসহ আট দফা দাবিতে তৃতীয় দিনে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে তারা এই কর্মসূচি পালন করে। তবে জরুরি সেবা, ক্লাস-পরীক্ষায় সহায়তাকারীরা এবং লাইব্রেরি ও পড়ার কক্ষের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির আওতামুক্ত ছিল।

এর আগে গত দুই দিন একই দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা একই স্থানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন।

আরও পড়ুন: বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো হলো- বর্তমান রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে (মোহাম্মদ জসিম উদ্দীন) অব্যাহতি দেওয়া, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত স্থায়ী পদে মুক্তিযুদ্ধের সপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া, কর্মচারীদের সমিতি-ইউনিয়ন অনুমোদন দেওয়া, আগামী সাত দিনের মধ্যে মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং সদ্য স্থায়ী করা কর্মচারীদের আপগ্রেডেশন নিশ্চিতকরণ। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের অন্য দাবিগুলো হচ্ছে আগামী এক মাসের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির নীতিমালা সংশোধন করা, তিনটি আপগ্রেডেশনসহ টেকনিক্যাল-নন-টেকনিক্যাল পদে নীতিমালা সংশোধন করা, সহকারী রেজিস্ট্রার-সমমান সপ্তম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার-সমমান পঞ্চম গ্রেড থেকে চতুর্থ গ্রেড করার দাপ্তরিক আদেশ বাস্তবায়ন করা। অনতিবিলম্বে প্রশাসনের বৈষম্যমূলক আচরণ ও দ্বৈতনীতি বন্ধ করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, উপ-রেজিস্ট্রার তারেক রাশেদ উদ্দিন, সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজেদসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, আলটিমেটাম অনুসারে প্রশাসনের পক্ষ থেকে যদি দাবি না মানা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় আট দফা দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ কর্মকর্তা-কর্মচারী গণস্বাক্ষর দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: বিএনপির কোমর ভেঙে গেছে

কর্মকর্তা কর্মচারীদের দাবিদাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, তারা রেজিস্ট্রারের বিষয়ে কিছু অভিযোগ তুলেছে। আমি তাদের বলেছি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে দেওয়ার জন্য। সেটি এরই মধ্যে দিয়েছে। আমরা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ডাকব, তাকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করব। আগামী শনিবারের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্...

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা