শিক্ষা

নোবিপ্রবির নতুন রেজিষ্ট্রার হলেন আব্দুল বাকী

নোয়াখালী প্রতিনিধি: কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রারের পদত্যাগের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আব্দুল বাকীকে নতুন রেজিষ্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উপ-উপাচার্যের পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ওই দায়িত্ব পালন কররবেন।

আরও পড়ুন: নোয়াখালীতে পরীক্ষার্থীর লাশ উদ্ধার

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপাচার্য মো. দিদার-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে ওই আদেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে উপ-উপাচার্যকে রেজিষ্ট্রারের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

তিনি বলেন, উপ-উপাচার্য মহোদয় স্বীয় দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবেন।

এর আগে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিনকে অপসারণসহ আট দফা দাবিতে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রথম দুই দিন তাঁরা দুই ঘন্টা করে পরবর্তী দুই দিন পুর্নদিবস কর্ম বিরতির কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার চতুর্থদিনের কর্মবিরতি চলাকালে দুপুরের দিকে রেজিষ্ট্রারের পদ থেকে জসীম উদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রশাসন থেকে আন্দোলনকারীদের জানানো হয়। পরে দুপুর ১টার দিকে আন্দোলন স্থগিত করেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীদের আট দফা দাবি গুলো হলো-
রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্বে থাকা) পদ হতে সংশ্লিষ্ট ব্যক্তিকে (মো. জসীম উদ্দিন) অব্যাহতি প্রদান। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার নিয়োগ প্রদান। কর্মচারীদের সমিতি/ইউনিয়ন অনুমোদন প্রদানন। আগামী সাত দিনের মধ্যে অনতিবিলম্বে মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ এবং সদ্য স্থায়ীকৃত কর্মচারীদের আপগ্রেডেশন নিশ্চিতকরণ।

আগামী এক মাসের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নয়নে নীতিমালা সংশোধন করা এবং ৩ টি আপগ্রেডেশন সহ টেকনিক্যাল/নন-টেকনিক্যাল পদে নীতিমালা সংশোধন করা। আগামী সাত দিনের মধ্যে কর্মচারী নিয়োগ ও কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ এবং অতিত চাকুরীকাল গগণা কমিটিসহ কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতে কর্মকর্তাদের দিয়ে কমিটি পুনর্গঠন করা।

সহকারী রেজিস্ট্রার/সমমান ৭ম গ্রেড হতে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার/সমমান ৫ম গ্রেড হতে ৪র্থ গ্রেড এর অফিস আদেশ বাস্তবায়ন করা। অনতিবিলম্বে প্রশাসনের বৈষম্যমূলক আচরণ ও দ্বৈতনীতি বন্ধ করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা