ছবি: সংগৃহীত
শিক্ষা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ছাত্রীকে কোপানো ২ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী অপর্ণা আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখম করার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু সহনীয়

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১২ টার দিকে বাড্ডা থানার আনন্দনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও শাহজাহান।

আরও পড়ুন : রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার দুজনের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, ১ টি রক্তমাখা শার্ট ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ২ জন পুলিশের কাছে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন : এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে

গত ২ এপ্রিল রাত ১১ টার দিকে হেঁটে জিম থেকে বাসায় যাচ্ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইতি। রাত সোয়া ১১ টার দিকে আফতাবনগরের সি ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে মেইন রোডে পৌঁছালে ২ ছিনতাইকারী গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তারা ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

ডিসি আবদুল আহাদ জানান, এ ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুর নেতৃত্বে বাড্ডা থানার একাধিক পুলিশ টিম ঘটনার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও মোবাইল উদ্ধারের কাজ শুরু করে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ

তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়াল পদ্ধতির সমন্বয়ে ছিনতাইকারীদের শনাক্ত করা হলেও ছিনতাইকারীরা বারবার স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করে। পুলিশের সাঁড়াশি অভিযানের প্রেক্ষিতে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।

এসি তয়াছির জাহান বাবুর নেতৃত্বে বাড্ডা থানার একাধিক পুলিশ টিম বিভিন্ন স্থানে একটানা ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : জেলেনস্কিকে হুমকি দিলেন পোলিশ কৃষকরা

তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় ছাত্রীর ভাই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে বাড্ডা থানায় অভিযোগ করলে দস্যুতার মামলা রেকর্ড করে পুলিশ।

মামলার তদন্ত কার্যক্রম চলছে। ছিনতাইয়ের ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার দুজনের মধ্যে ইমরানের নামে ডিএমপির বিভিন্ন থানায় ৭ টি ও শাহজাহানের নামে ১ টি মামলা আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা নিহত

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে এক ম...

আখের স্থান দখল, বৈলতলা এখন 'লেবুর গ্রাম'

​একসময় যে জমিতে মোটাদাগে চাষ হতো আখ, সেসব জমিতে এ...

জয়ী হলে ভেদুরিয়াকে মডেল হিসেবে গড়ে তুলব: জাকির হোসেন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা