ছবি: সংগৃহীত
শিক্ষা

২ শ্রেণির পাঠ্যবইয়ে ২৫০ অসঙ্গতি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চলতি শিক্ষাবর্ষ ২০২৩-এর মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম ২ শ্রেণির নতুন পাঠ্যবইয়ে প্রায় ২৫০ ভুল-ত্রুটি ও অসঙ্গতি পেয়েছে বিশেষজ্ঞ কমিটি।

আরও পড়ুন : গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করেছে সরকার। পরীক্ষামূলকভাবে তড়িঘড়ি করে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করায় নানা ভুল, অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য উঠে আসে।

এ নিয়ে দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। এতে গত ১০ ফেব্রুয়ারি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক ২ টি প্রত্যাহার করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আরও পড়ুন : গুচ্ছে থাকতে সব বিশ্ববিদ্যালয়কে নির্দেশ

ঐ সময় এনসিটিবি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ এবং ‘বিজ্ঞান অনুশীলন’ পাঠ্যবইয়ের কিছু অধ্যায় সংশোধন করার কথা জানানো হলে ২ শ্রেণির সবকটি বইয়েরই ভুল-অসঙ্গতির সংশোধনী দেওয়ার সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

এরপর গত ৩১ জানুয়ারি পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি সংশোধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবদুল হালিমকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষ নিযুক্ত

সম্প্রতি এ কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে বিশেষজ্ঞরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৪ টি বইয়ে ৫৮ টি অসঙ্গতিপূর্ণ লেখা খুঁজে বের করেছে। এই ৪ বইয়ে ১৮৮ টি ভুল-ত্রুটি শনাক্ত করেছে। এখন এসব ভুল সংশোধনী চূড়ান্ত করে যত দ্রুত সম্ভব, সারা দেশের স্কুলপর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

এ বিষয় এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত প্রতিবেদন পেয়েছি। ঈদের পর স্কুল খোলার আগেই ভুল ও অসঙ্গতি সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।

এরপর শ্রেণি শিক্ষকেরা সংশোধিত আকারে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। আগামী বছর তা পরিমার্জিত পাঠ্যপুস্তক হিসেবে বিতরণ করা হবে।

আরও পড়ুন : বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন অন্তরা

পাঠ্যবইয়ে শনাক্ত হওয়া ভুল :

প্রতিবেদনে দেখা গেছে, ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ২৫ টি ভুল ও ১০ টি অসঙ্গতি, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ৫০ টি ভুল ও ৪ টি অসঙ্গতি, ষষ্ঠ শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ বইয়ে ৯০ টি ভুল ও ৩৫ টি অসঙ্গতি এবং একই শ্রেণির ‘বিজ্ঞান অনুশীলন পাঠ’ বইয়ে ২৩ টি ভুল ও ৯ টি অসঙ্গতি শনাক্ত করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ১১ পৃষ্ঠার ১৫-১৭ নম্বর লাইনে লেখা হয়েছে ‘রোকেয়োর, সাহাত্য, সবখানইে, সমাজার’। প্রকৃতপক্ষে হবে ‘রোকেয়ার, সাহিত্য, সবখানেই, সমাজের’।

আরও পড়ুন : আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

এ বইয়ের ৩০ পৃষ্ঠার ৫ নম্বর লাইনে শুরুকে লেখা হয়েছে শুরি, ৮৬ পৃষ্ঠার অষ্টম লাইনে নির্দেশনাকে লেখা হয়েছে ‘নির্দেশনাক্ত’, নবম লাইনে শনাক্তকে লেখা হয়েছে ‘সনাক্ত’, ১৫১ পৃষ্ঠার ১৩ তম লাইনে ভিন্নকে লেখা হয়েছে ‘ভন্ন’।

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৬৬ পৃষ্ঠায় দ্বিতীয় লাইনে বিশ্লেষণকে লেখা হয়েছে ‘বিশ্লেশন’, ৭০ পৃষ্ঠার ২২, ৩১ ও ৩২ নম্বর লাইনে তাজউদ্দীন আহমদের নাম লেখা হয়েছে ‘তাজউদ্দিন, ৭৬ পৃষ্ঠার ৩৩ নম্বর লাইনে বুদ্ধিজীবীরা-এর জায়গায় লেখা হয়েছে ‘বুদ্ধিজিবীরা’, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ে চতুর্থ পৃষ্ঠার ২১ নম্বর লাইনে জিজ্ঞাসু বা অনুসন্ধিৎসু মনের জায়গায় লেখা হয়েছে ‘বৈজ্ঞানিকমন’ ইত্যাদি।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে এসেছে মানুষ

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের ৮৭ পৃষ্ঠার চাঁদ ও সূর্যের পালা শিরোনামের একটি প্রবন্ধের ৮৮ পৃষ্ঠার লেখা হয়েছে ‘অভিশপ্ত চাঁদ’। এখানে চাঁদকে অভিশপ্ত বলে ‘মনে হয়েছে’। সুপারিশে বলা হয়েছে অভিশপ্ত চাঁদের পরিবর্তে দেওয়া যেতে পারে ‘চাঁদের গল্প’।

একই শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৮ পৃষ্ঠা ১৩ লাইনে ‘ততদিনে বালক মুজিব পরের জন্য খাটায় উৎসাহ পেয়ে গেছে’ এর পরিবর্তে ‘তত দিনে বালক মুজিব মানুষের জন্য কাজ করার উৎসাহ পেয়ে গেছে’ এবং সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ১১২ পৃষ্ঠায় মুখে গোঁফদাড়ির জঙ্গলের পরিবর্তে ‘মুখে গোঁফদাড়ি’ পড়ানোর সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা