ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সব কোচিং সেন্টার এক মাস বন্ধ

শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ২ ধাপে সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘চ’ ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৯৬ জন। সেই হিসাবে আসন প্রতি প্রার্থী ৫৪ জন।

আরও পড়ুন : প্রাথমিকে বদলি কার্যক্রম শেষ

অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও ‘চ’ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১ টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

আরও পড়ুন : খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, রয়েছে ৬ নির্দেশনা

‘চ’ ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষা হবে ৪০ নম্বরে এবং অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬০ নম্বরে।

সাধারণ জ্ঞান পদ্ধতির পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বাংলা ও ইংরেজিসহ চারুকলা বিভাগ সম্পর্কিত বা বিষয়ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি বিষয়ে প্রশ্ন থাকবে।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে সংকট নিরসন করবে সরকার

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা :

১। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

২। পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, ক্যালকুলেটর, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ডসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ও ডিভাইস সম্বলিত কলম, ঘড়ি, চশমা এবং ইয়ারফোন ইত্যাদিসহ প্রবেশ করতে পারবে না।

৩। 'অঙ্কন' (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য সরঞ্জামাদি (যেমন-পেনসিল, ইরেজার, কলম এবং ক্লিপবোর্ড) পরীক্ষার্থীকে সাথে নিয়ে আসতে হবে।

৪। সরবরাহকৃত উত্তরপত্রে প্রবেশপত্র অনুসারে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। হাজিরা ফর্দের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে।

আরও পড়ুন : বিশ্বে একদিনে ৪ শতাধিক মৃত্যু

৫। 'সাধারণ জ্ঞান' পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সাধারণ জ্ঞান পরীক্ষায় ৪০% নম্বর প্রাপ্তদের অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।

৬। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ৪০% নম্বর প্রাপ্তরা উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে পরীক্ষার্থীর মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ২০% যুক্ত করে সর্বমোট ১২০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

প্রসঙ্গত, আজ শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ঢাবির এবারের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

এবার ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে ৪ টি ইউনিটে প্রায় ৩ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিট ব্যতীত অন্য ৩ টি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ ৮ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা